বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দশমিনায় কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম

পটুয়াখালীর দশমিনায় শরীরে কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে মিছিল হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোরে উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষ হয়। এ বিষয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
‎ভিডিওতে দেখা যায়, দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা কাফনের কাপড় পড়ে সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগ নেতারা অংশ নেন। সাবেক এমপি এসএম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার নিয়ে শেখ হাসিনা আসবে দেশে বীরের বেসে ও নৌকাসহ নানান স্লোগান দেন মিছিলে ছাত্রলীগ নেতারা।
‎এদিকে, একই দিন উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার ঘটনা ঘটে।
‎দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলিম বলেন, ‘‘মিছিলের বিষয়টি ভোরে জানতে পেরেছি। ওটি ঝটিকা মিছিল ছিল। মিছিল দিয়েই তারা আত্মগোপনে চলে গেছে। আমরা তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।’’


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close