বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারে মানববন্ধন
ববি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিনকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শনিবার দৈনিক জনকণ্ঠে “জামাল স্যারের ‘শুভঙ্করের ফাঁকি’ শিক্ষকের হাতে জিম্মি ববির ছাত্র-ভবিষ্যৎ!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শিক্ষার্থীরা দাবি করেন, বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও কতিপয় শিক্ষকের প্ররোচনায় ওই সংবাদটি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বর্ণিত তথ্যসমূহ সম্পূর্ণ মিথ্যা, বিকৃত ও বিভ্রান্তিকর।

প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ড. জামাল উদ্দিন শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেন। আবার সেশনজট কমানোর দোহাই দিয়ে তিনি এক সেমিস্টারে ১৫টি কোর্স ক্লাস নেন এবং অভ্যন্তরীণ নম্বর (ইন্টার্নাল মার্কস) বণ্টনে পক্ষপাতিত্ব করেন। যারা তার ‘কথা মানেন’ তাদের বেশি নম্বর দেওয়া হয় এমন অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া একাডেমিক সময়েও ব্যক্তিগত কাজে শিক্ষার্থী ব্যবহারের কথাও দাবি করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থী মেহেতাব হোসেন বলেন, “স্যার বেশি কোর্স নেন শিক্ষক সংকটের কারণে। স্যার সর্বোচ্চ চেষ্টা করেন আমাদের ক্লাস নেওয়ার। সংবাদে যে সব অপবাদ দেওয়া হয়েছে, আমরা তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কয়েকজন শিক্ষার্থী বিভাগের ভেতর বিভেদ তৈরির চেষ্টা করছে। অপপ্রচারে বিভাগের সম্মানহানি হয়েছে। জনকণ্ঠকে এই মিথ্যা সংবাদ প্রত্যাহার করতে হবে।”

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান সবুজ বলেন, “আমাদের বিভাগে সিনিয়র জুনিয়রদের নিয়ে বহুদিন ধরে অপপ্রচার ও বাজে রাজনীতি চলছে। আগেও আমাদের কয়েক শিক্ষককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে। এবার চেয়ারম্যানসহ সিনিয়র জুনিয়রদের বিরুদ্ধে অসত্য তথ্য ছড়ানো হয়েছে, যার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা এর তীব্র নিন্দা জানাই।”


স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:  ববি   ‘ভিত্তিহীন’ সংবাদ   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close