সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
১৫ জেলায় নতুন জেলা প্রশাসক, মধ্যরাতে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২:১০ AM আপডেট: ০৯.১১.২০২৫ ১০:১৯ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অন্তর্বর্তীকালীন সরকার ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে।

শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলিকৃতদের মধ্যে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর দায়িত্ব দেওয়া হয়েছে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  জেলা প্রশাসক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close