সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বা জুলাই নিয়ে ব্যবসা চলবে না : সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:১৯ AM

নতুন বাংলাদেশে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’কে কেন্দ্র করে কোনো ধরনের ব্যবসা বা সুবিধাভোগের রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।


শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ভিপি সাদিক কায়েম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল জুলাই শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে খুনি শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের আওতায় আনা। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও এখনো কোনো রায় দেওয়া সম্ভব হয়নি।”


তিনি আরও সতর্ক করে বলেন, “সংস্কার প্রস্তাবে কেউ যদি ভেটো দেয়, তাদের পরিণতি হবে ফ্যাসিস্টদের চেয়েও ভয়াবহ।”


একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সাদিক কায়েম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close