| শিরোনাম: |

ভারতের ঝাড়খণ্ডে সরকারি বাসভবনে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছেন এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এরপর বাইরে থেকে ঘরের দরজা আটকে দেন তার স্ত্রী। ফলে একপর্যায়ে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার নায়ক প্রমোদ কুমার নামের এক সার্কেল অফিসার। গত শনিবার স্ত্রী বাইরে থাকার সুযোগে তিনি প্রেমিকাকে নিয়ে আসেন সরকারি বাসভবনে। তবে হঠাৎই স্ত্রী শ্যামা রানি ফিরে এসে তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং বাইরে থেকে দরজা আটকে দেন।
প্রমোদ কুমার ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি ও অনুনয়-বিনয় করলেও স্ত্রী দরজা খোলেননি। ঘটনাটি জানাজানি হলে আশপাশের মানুষ ভিড় জমায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে।
এ সময় পুলিশ আসতে দেখেই প্রমোদ পালানোর চেষ্টা করেন, কিন্তু ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ তার বাসভবনের ভেতর থেকে প্রেমিকাকে আটক করেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্ত্রীর সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ ব্যক্তিগত জীবনে এমন ঘটনার প্রকাশ্যে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ