সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      
কাহারোলে বিএনপি'র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:০৬ AM আপডেট: ০৮.১১.২০২৫ ২:২৬ PM

দিনাজপুরের কাহারোল উপজেলায় ৭ নভেম্বর বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে, বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সদ্য কেন্দ্রীয় ঘোষিত মনোনয়ন প্রাপ্য মোঃ মনজুরুল ইসলাম। 

আরও পড়ুন

বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র বিপ্লবী সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলি, বিএমপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, যুবদলের আহ্বায়ক মোঃ সাদিকুল আলী , যুগ্ন আহবায়ক ইমরান সদ্দার, জেলা বিএনপি'র সদস্য আবুল হোসেন রাজা সহ জাতীয়তাবাদী দল বিএনপি'র সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

উক্ত সভাটি পরিচালনা ও সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  কাহারোলে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close