সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
স্বামী-স্ত্রী মিলে মাদকের ব্যবসা, পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার
শার্শা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:১১ AM

যশোরে ঝিকরগাছা উপজেলা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার মধ্যরাতে উপজেলা মোড়ে  যশোর-বেনাপোল মহাসড়কে একটি ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাস থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম নয়াপাড়ার আব্দুস শুকুরের ছেলে মোহাম্মদ আলমগীর (৩০) ও তার স্ত্রী ময়না পাখি (২৪)। 

কক্সবাজারের এ দম্পতি ইয়াবার চালান নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসলাম হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘সাতক্ষীরা লাইন’ পরিবহনের একটি বাসে এক দম্পতি মাদকের চালান বহন করছেন বলে জানাতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে রাত ২টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালানো হয়।এ সময় বাসের ভেতর থেকে পাঁচ হাজার ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দম্পতির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:   মাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close