বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে: অ্যাড. শিমুল বিশ্বাস
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ৭:২৭ PM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “আগামী নির্বাচনকে ঘিরে সুষ্ঠু ভোট প্রক্রিয়া বানচালের উদ্দেশ্যে নানা দিক থেকে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে, নইলে জাতিকে আবারও পস্তাতে হবে।”

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং পাবনা জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, “আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও হয়েছে, এমনকি তারুণ্যের প্রতীক তারেক রহমানকেও টার্গেট করা হয়েছে। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিটি ষড়যন্ত্র প্রতিহত করেছি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে পাবনার পাঁচটি আসনে বিএনপির প্রার্থীদের ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আমরা আবারও সেই ষড়যন্ত্র রুখে দেব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আহ্বায়ক কমিটির সদস্য মান্নান মাস্টার, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু প্রমুখ।

বক্তারা বলেন, পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সব কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে সাগর, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, আইনবিষয়ক সম্পাদক মুস্তাসিম নিকুসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।



স্বদেশ প্রতিদিন/কেআইকে




আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ষড়যন্ত্র    শিমুলবিশ্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close