বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘পরিস্থিতির কারণে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ৮:০৪ PM
নবজাতক

নবজাতক

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক নবজাতক কন্যা শিশুকে রেখে গেছেন তার মা। শিশুর বিছানার পাশে একটি বাজারের ব্যাগে চিরকুটও রাখা ছিল। চিরকুটে লেখা ছিল, “পরিস্থিতির কারণে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন।”

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে এটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে শিশুটিকে সুস্থ অবস্থায় চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে ৬টা ৪০ মিনিটে ভর্তি করা হয়। ভর্তি রেজিস্ট্রারে শিশুর ঠিকানা উল্লেখ করা হয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী। শিশুর জন্ম ৪ নভেম্বর ২০২৫ তারিখে হয়েছে। বাজারের ব্যাগে শিশুর জন্য কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড়ও রাখা ছিল।




ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান, এক দম্পতি শিশুকে নিয়ে এসে ভর্তি করতে বলেন। নিজেদের পরিচয় দেন শিশুটির নানা-নানী হিসেবে। মাকে হাসপাতালে আনার জন্য বলা হলেও দম্পতি শিশুসহ চলে যান। কিছুক্ষণ পর শিশুটিকে একা বিছানায় থাকতে দেখলে বিষয়টি হাসপাতালকর্মীরা খেয়াল করেন। পরে মা ও অন্যান্য স্বজনদের খুঁজে পাওয়া যায়নি।

গোলাম আহাদ আরও জানান, শিশুটি স্বাভাবিক জন্মকাল পূর্ণ হওয়ার আগে জন্মগ্রহণ করেছে। বর্তমানে শিশুটি সুস্থ এবং ফটোথেরাপি ও ওয়ার্মারে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে ব্যাগে রেখে তার স্বজনেরা হাসপাতালে এনেছেন। ইতিমধ্যেই অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। হাসপাতাল পরবর্তী সময়ে শিশুটির ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   মেডিকেল কলেজ   নবজাতক   কন্যা উদ্ধার   দত্তক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close