বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পর্যবেক্ষক হিসেবে ইসির নিবন্ধন পেল ইমপ্যাক্ট ইনিসিয়েটিভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৩০ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। এই তালিকায় ৩৪ নম্বরে রয়েছে ইমপ্যাক্ট ইনিসিয়েটিভ। নীতিমালা অনুযায়ী এই পর্যবেক্ষক সংস্থাটি ভোট পর্যবেক্ষণের পর প্রতিবেদন দাখিল করবে। সংস্থাটির সিইও এনায়েত হোসেন জাকারিয়া।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পাশাপাশি, আরও ১৬টি সংস্থার জন্য দাবি-আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করে ১৫ কার্যদিবসের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

এর আগে, এক-এগারো সরকারের সময় ড. এ টি এম. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০০৮ সালে প্রথমবারের মতো দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া চালু করে। তখন ১৩৮টি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছিল।

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্তভাবে ৬৬টি দেশি সংস্থাকে অনুমোদন দিয়েছে কমিশন।

উল্লেখ্য, ২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়াল কমিশন ৯৬টি সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে নতুনভাবে আবেদন আহ্বান করে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইমপ্যাক্ট ইনিসিয়েটিভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close