বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনোনয়ন না পেয়েও হেলিকপ্টারে গণসংযোগ বিএনপি নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:২৬ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ১১:৩৪ PM

দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে করে নিজ এলাকায় গণসংযোগ করেছেন জামালপুরের মেলান্দহ উপজেলার বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।


বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন বিএনপির এই নেতা। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় মানুষ তাকে এক নজর দেখতে মাঠে ভিড় করেন। সেখানে দলের স্থানীয় নেতাকর্মীরা শুভকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।


সংবর্ধনা অনুষ্ঠানে শুভ বলেন, “সম্প্রতি যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, সেটি চূড়ান্ত নয়। নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রার্থীর নাম পরিবর্তনের সুযোগ রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যে সভা করেছেন, সেখানে আমাকে ডাকা হয়নি। দলীয় ও গোয়েন্দা রিপোর্টও সঠিকভাবে তার কাছে পৌঁছায়নি বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি, গত ১৬ বছর দলের কঠিন সময়ে আমার শ্রম ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন দলীয় নেতৃত্ব করবে।”


তিনি আরও বলেন, “আজকের এই সংবর্ধনা প্রমাণ করে, স্থানীয় মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা অটুট। দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পরও হাজার হাজার মানুষ আমাকে সমর্থন জানাতে এসেছে—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”


পরে শুভর নেতৃত্বে একটি মিছিল বের হয়, যা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করে। জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের নাম।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close