বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‎মীরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
‎মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম

উত্তর চট্টগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার‎ (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের হলরুমে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান রিজভী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ডা. মুহাম্মদ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন, কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুর নাহার, গনিত বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল, অর্থ সচিব জিয়াউল হকসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য ও কলেজের শিক্ষার্থীবৃন্দ ।
‎এই সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তোমরা যে কৃতিত্ব অর্জন করেছ, এটি কোনো একদিনের পরিশ্রমের ফল নয়। এটি নিয়মিত অধ্যবসায়, পরিশ্রম, শৃঙ্খলা এবং লক্ষ্যনিষ্ঠার ফল। জীবনে এগিয়ে যেতে হলে এই গুণগুলো আরও ধরে রাখতে হবে। আরো মনে রাখতে হবে শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয় এটি মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে চলো। দেশে তোমাদের মতো মেধাবী, সৎ, পরিশ্রমী তরুণদেরই প্রয়োজন। 


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  ‎মীরসরাই   শিক্ষার্থী   সংবর্ধনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close