প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও বিএনপি মনোনীত পাবনা-৫ সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আমরা রাজনীতি করবো দেশ ও দলের স্বার্থে নিজেদের মাঝে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় কুঠিপাড়া নিজ বাস ভবনে আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে জেলার সিনিয়র নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনে বিএনপি কে বিজয়ী করার মাধ্যমে, বাংলার রাখাল রাজা শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখেছিলেন সেই লক্ষে কাজ
করতে হবে।”
তিনি বলেন, “আমাদের মাঝে কোন ভুল বোঝাবুঝি থাকতে পারে সেগুলো কাটিয়ে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ভোটারদের দ্বারে দ্বারে দেশ নিয়ে আমাদের আগামীর সুপরিকল্পনা আছে সেই বার্তা পৌঁছাতে হবে। আমাদের আপসহীন নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে বিএনপি গণমানুষের আস্থা নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনর্গঠন করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এখন আমাদের বিভেদ সৃষ্টির কাজ না বরং নিজেদের মাঝে বিভেদ দূর করে সবার দৃঢ় মনোবল বৃদ্ধি করতে হবে।”
এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, সাবেক সহ সভাপতি এ. কে.এম মুসা, সাবেক যুগ্ম আহ্বায়ক,আবু ওবায়দা শেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি, মো. মোসাব্বির হোসেন সঞ্জু, পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুননবী স্বপন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন মুরাদ, জেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন।
আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার আহ্বায়ক ইয়ামিন খান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, এক নং যুগ্ম আহ্বায়ক এসকে সাগর, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলামসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।