বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
পাকিস্তানে ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণের মজুত আবিষ্কারের দাবি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা অঞ্চলে বিপুল পরিমাণ স্বর্ণের মজুত পাওয়া গেছে বলে দাবি করেছেন দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর। তাঁর দাবি অনুযায়ী, মাটির নমুনা পরীক্ষায় প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্বর্ণের উপস্থিতি শনাক্ত হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।


সোমবার এক সংবাদ সম্মেলনে হানিফ গহর বলেন, এই স্বর্ণ মজুত পাকিস্তানের সব বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট। তিনি জানান, বিষয়টি ইতিমধ্যেই দেশের বিশেষ বিনিয়োগ সহায়তা পরিষদ এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকে অবহিত করা হয়েছে।


পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন নাগাদ দেশটির মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০.৬ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি), যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।


গহর আরও জানান, স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার খনি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই তারবেলার মাটি থেকে সোনা উত্তোলনের কাজ শুরু হবে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  তারবেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close