বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৭০ থেকে ১০০ শতাংশ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:২১ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ১:৪১ এএম

নবগঠিত পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে কাজ শুরু করেছে। এ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। 

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক বলেন, সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন পে স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি। যদি নিয়মিত হতো, তাহলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা প্রায় ৩৩ হাজার টাকায় পৌঁছাত। তাই এবার বেতন কাঠামোতে যথাযথ সমন্বয় আনা জরুরি।

অন্যদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানিয়েছেন, নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। 

উপদেষ্টা আরও বলেন, আমরা যে ইঙ্গিত পাচ্ছি, তাতে বেতন ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এমনকি কিছু ক্ষেত্রে তা ১০০ শতাংশ পর্যন্তও হতে পারে।

এদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেতন-ভাতা দ্বিগুণ করা হলে সরকারের বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। গড়ে ৯০ শতাংশ বৃদ্ধি হলে এ ব্যয় দাঁড়াতে পারে ৭০-৭৫ হাজার কোটি টাকায়, আর ৮০ শতাংশ বৃদ্ধি হলে ব্যয় হবে ৬৫-৭০ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, নতুন পে স্কেলে শুধু বেতন নয়, ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য মুদ্রাস্ফীতি বিবেচনায় জীবনযাত্রার মান সমন্বয় এবং সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করা।



স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  পে স্কেলে   কর্মচারীদের   বেতন বাড়ছে ৭০-১০০ শতাংশ!  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close