বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদারীপুর ৩; আনিসুর রহমান বিএনপির মনোনয়ন পাওয়ায় দোয়া মহফিল
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৩ AM

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত হওয়ায় ও খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজনের নেতৃত্বে মাদারীপুরের কালকিনিতে আনন্দ মিছিল ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে ইউনিয়ন বিএনপির অফিসে দোয়া মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম সুজন।

এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুজন বলেন, “তারেক রহমান আমাদের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেছেন এবং আমাদের প্রিয় নেতা কালকিনি মাটি ও মানুষের নেতা জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, “এখন আমাদের কালকিনি ও ডাসার উপজেলা প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় গিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করতে হবে। তাহলেই আমাদের বিজয় নিশ্চিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোশারফ হোসেন মামুন, উত্তর মহানগর কৃষকদল মোশারফ হোসেন মামুন, উপজেলা উপজেলা বিএনপির সহ সভাপতি আতিক আকন, কয়ারিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান হিমু, কয়ারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদার হাওলাদার, কয়ারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরদার, কয়ারিয়া ইউনিয়ন বিএনপি নেতা লোকমান সরদার ও ইউনিয়ন যুবদলের নেতা সুজন শিকদার, কামাল সরদার, রুমি খান, শাওন ফকির, আরিফ ও ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব হাওলাদারসহ স্থানীয় দলীয় কর্মী ও সমার্থকরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   বিএনপি   মনোনয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close