বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিনবার অস্কার মনোনীত মার্কিন অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

সোমবার (৩ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জনপ্রিয় অভিনেত্রী লরা ডার্নের মা। 

১৯৩৫ সালের ২৯ নভেম্বর মিসিসিপির লরেল শহরে জন্মগ্রহণ করেন ল্যাড। তাঁর বাবা ছিলেন পশুচিকিৎসক প্রেস্টন পল ল্যাডনার এবং মা অভিনেত্রী মেরি বার্নাডেট ল্যাডনার। ছোটবেলা থেকেই অভিনয়, নাচ ও গান শিখে বড় হয়েছেন তিনি।

ডায়ান ল্যাডের দীর্ঘ অভিনয় জীবনে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অ্যালিস ডোনট লিভ হিয়ার অ্যানিমোর’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র‍্যাম্বলিং রোজ’। ১৯৭৪ সালে মার্টিন স্করসেজির পরিচালনায় নির্মিত ‘অ্যালিস ডোনট লিভ হিয়ার অ্যানিমোর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার মনোনয়ন পান।

এই সিনেমার ওপর ভিত্তি করে তৈরি টিভি সিরিজ ‘অ্যালিস’-এ অভিনয় করে তিনি ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

১৯৯১ সালে মেয়ে লরা ডার্নের সঙ্গে ‘র‍্যাম্বলিং রোজ’ ছবিতে অভিনয় করে মা-মেয়ে দুজনই একসঙ্গে অস্কার মনোনয়ন পান। লরা সেরা অভিনেত্রী হিসেবে এবং ল্যাড সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে।

এই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী, সহযোগী, ভক্ত এবং সমর্থকরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হলিউড   অভিনেত্রী   ডায়ান ল্যাড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close