বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম

এখন থেকে রপ্তানিকারকরা তাদের রপ্তানি আয়ের বৈদেশিক মুদ্রা (ডলার বা ইউরো) ভাঙার প্রয়োজন ছাড়াই টাকার সুবিধা নিতে পারবেন ‘সোয়াপ’ চুক্তির মাধ্যমে।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সম্পর্কিত নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো ৩০ দিনের পুলে রাখা বৈদেশিক মুদ্রা এবং রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) অনুযায়ী রপ্তানিকারকদের সঙ্গে বৈদেশিক মুদ্রা-টাকা সোয়াপ চুক্তি করতে পারবে।

সোয়াপ চুক্তি কী?

সোয়াপ হলো এমন একটি চুক্তি, যেখানে রপ্তানিকারক সাময়িকভাবে তাদের বৈদেশিক মুদ্রা ব্যাংকের কাছে হস্তান্তর করেন এবং নির্ধারিত সময় পর তা ফেরত পান। এই প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানিকারক টাকার সমপরিমাণ সুবিধা ভোগ করতে পারেন, যা নগদ অর্থ সংকট কাটাতে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এটি কোনো ঋণ বা অর্থায়ন নয়, বরং সাময়িক বিনিময় চুক্তি। এই সুবিধার মাধ্যমে রপ্তানিকারকরা ডলার ধরে রাখার পাশাপাশি নগদ টাকার সাপোর্ট পাবেন, যা উৎপাদন, কাঁচামাল কেনা এবং পরিবহন খরচে ব্যবহার করা যাবে। ফলে উদ্যোক্তারা কার্যাদেশ পাওয়ার পর নগদ অর্থের ঘাটতি সহজেই কাটাতে পারবেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সোয়াপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close