বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নিয়ে ঢাবিতে ভর্তি বিড়ম্বনায় শিক্ষার্থীরা
মাহরিব বিন মহসিন
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৬:০১ PM

ঢাকার একটি স্বনামধন্য কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন আশফাক। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি বিজ্ঞপ্তি দেখে চক্ষু চড়কগাছ তার। 

কেননা সেখানে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা চলতি বছরের ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন না।

সম্প্রতি প্রকাশিত হওয়া ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের এমন শর্তে বিপাকে আশফাকের মতো হাজারো শিক্ষার্থী। ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ১২০টি আসন রয়েছে। প্রথমবারের মতো এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন না তারা। এর আগে আর কখনো এমন শর্ত জুড়ে দেওয়া হয়নি।

জানা যায়, উচ্চমাধ্যমিকে গণিত/জীববিজ্ঞান/পরিসংখ্যান/ভূগোল ইত্যাদি ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়ে থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় এসে ইঞ্জিনিয়ারিং বিষয় পড়তে গণিত আবশ্যক থাকতে হয়। তবে ফার্মেসি/বায়োসায়েন্স অথবা মেডিকেল পড়তে গণিত আবশ্যক নয়। এমনকি অন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য (বিবিএ) বিষয় নিয়ে পড়তে উচ্চমাধ্যমিকে গণিত থাকা বাধ্যতামূলক নয়।

এদিকে এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে বিজ্ঞান শাখার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের গণিত (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে উল্লেখ করা হয়। এছাড়া মানবিক শাখার জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের অর্থনীতি (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে উল্লেখ করা হয়।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, “একজন শিক্ষার্থী যখন বিবিএতে ভর্তি হয়, তখন তাকে পরিসংখ্যান সম্পর্কিত আবশ্যক দুটি কোর্স পড়তে হয়। সেক্ষেত্রে কেউ উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান পড়ে থাকলে সেটা থেকে উপকৃত হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিসংখ্যানের শিক্ষার্থীদের বাদ দেওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন সেটা আমার বোধগম্য নয়।”

তবে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, সভায় সিদ্ধান্ত নিয়ে এবার থেকে পরিসংখ্যান বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চমাধ্যমিকে এবার পাসের হার কম। কিন্তু এই সিদ্ধান্তে সেটির প্রভাবটি পড়বে না। শতকরা হিসেবে করতে গেলে এক/দুই শতাংশ শিক্ষার্থীরা এই আবেদন থেকে বাদ পড়বেন। তাদের তো অন্য ইউনিটে আবেদন করার সুযোগ আছে বলে তিনি জানান।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close