বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাশিয়া ও চীন গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা করেছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:৩২ AM
ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, রাশিয়া ও চীনসহ কয়েকটি দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যা সাধারণ জনগণের অজানা। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রও শিগগিরই এমন পরীক্ষা পরিচালনা করবে।

রবিবার সিবিএস টেলিভিশনের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা চালাচ্ছে- কিন্তু তারা এসব বিষয়ে মুখ খোলে না। আমি চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হোক যে পরীক্ষা চালায় না। উত্তর কোরিয়া ও পাকিস্তানও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে তার বিশ্বাস।

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়ার ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে-বিশেষত তিনি ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ বোঝাতে চেয়েছেন কিনা তা নিয়ে।

৭৯ বছর বয়সী রিপাবলিকান এই নেতা গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক সম্মেলনে যোগদানের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হঠাৎ এই ঘোষণা দেন।

রাশিয়া নতুন পারমাণবিকচালিত ক্রুজ মিসাইল ‘বুরেভেস্তনিক’ এবং পারমাণবিকচালিত ড্রোন পরীক্ষার দাবি জানানোর পর ট্রাম্পের এই মন্তব্য আসে।

যখন সিবিএস সরাসরি জানতে চায়, যুক্তরাষ্ট্র কি তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে, ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা অন্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব।

গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ১৯৯০ সালে এবং চীন ১৯৯৬ সালে সর্বশেষ এ ধরনের পরীক্ষা চালিয়েছিল।

ট্রাম্প বলেন, তারা এসব বিষয় আপনাকে জানায় না। পৃথিবী অনেক বড়—আপনি জানেন না তারা কোথায় পরীক্ষা চালাচ্ছে। তারা গভীর ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে পরীক্ষার কোনো চিহ্ন বোঝা যায় না- শুধু হালকা কম্পন অনুভূত হয়।

তবে ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট রবিবার ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র আসলে পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং ‘সিস্টেম টেস্ট’ চালানোর পরিকল্পনা করছে।

তিনি বলেন, এগুলো পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং নন-ক্রিটিক্যাল টেস্ট- যেখানে পারমাণবিক বোমার অন্যান্য অংশ পরীক্ষা করা হয় যাতে তা যথাযথভাবে বিস্ফোরণের প্রস্তুতি নেয়।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্র ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট-ব্যান ট্রিটি’-র স্বাক্ষরকারী দেশ, যা সমস্ত ধরনের পারমাণবিক বিস্ফোরণ—সামরিক বা বেসামরিক—নিষিদ্ধ করে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   চীন   ভূগর্ভস্থ   পারমাণবিক   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close