প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:২৭ AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
যশোর বিএনপির মনোনয়ন প্রার্থী হিসাবে চুড়ান্ত হয়েছেন, যশোর-১ (শার্শা) সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সাবিরা নাজমুল মুন্নি, যশোর-৩ (সদর) সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তরুণ প্রজন্মের নেতা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
অপরদিকে যশোর-৫ (মণিরামপুর) আসনে এখন পর্যন্ত কাউকে নির্বাচিত করা না হলেও শোনা যাচ্ছে এখানে শরীক দল থেকে মনোনয়ন পেতে পারেন সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাসের ছেলে মুফতি আব্দুর রশিদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব। তার পিতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এই আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএস