বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রবিউল আউয়াল লাভলু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:০২ AM

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন রবিউল আউয়াল লাভলু। 

সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের চিঠি প্রদান করা হয়।


দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের দীর্ঘ যাচাই-বাছাই শেষে রবিউল আউয়াল লাভলুর নাম চূড়ান্ত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। স্থানীয়ভাবে তিনি একজন সংগঠক ও ত্যাগী রাজনীতিক হিসেবে পরিচিত।

মনোনয়ন পাওয়ার পর রবিউল আউয়াল লাভলু বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, আমি সেটিকে জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে সার্থক করতে চাই। নাগরপুর ও দেলদুয়ারের উন্নয়নই আমার অঙ্গীকার।”

মনোনয়নের খবর এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাতে থাকেন। 


স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল-৬   বিএনপি   রবিউল আউয়াল লাভলু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close