বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের লক্ষ্য ভারতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৃতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলছে ভারত। তবে এখন পর্যন্ত একবারও স্বপ্ন পূরণ হয়নি তাদের। এবার ঘরের মাঠে ইতিহাস গড়ার লক্ষ্যে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দিয়েছে ২৯৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।

রবিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করেন তারা। ব্যক্তিগত ৪৫ রানে আউট হন মান্ধানা, তবে দলের ভিত শক্ত করে দেন তিনি।

অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করেন শেফালি ভার্মা। মাত্র ১৩ রানের জন্য মিস করেছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ৭ চার ও ২ ছক্কায় সাজানো তার ৮৭ রানের ইনিংসটি এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস।

মাঝের ওভারে জেমিমাহ রদ্রিগেজ (২৪), হারমানপ্রীত কৌর (২০) ও রিচা ঘোষ (৩৪) দলকে এগিয়ে নেন। শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিং করেন দিপ্তি শর্মা। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে খেলেন ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, যা ভারতের সংগ্রহকে প্রায় তিন শ’তে পৌঁছে দেয়।

দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা নেন সর্বোচ্চ তিনটি উইকেট।

এখন জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ৩০০ রান। ম্যাচের ফল যাই হোক না কেন, আজ ইতিহাস গড়বে এক দল— কারণ ভারত বা দক্ষিণ আফ্রিকা, দুদলই এখনও পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপ জেতেনি। ভারতের এটি তৃতীয় ফাইনাল, আর প্রোটিয়া মেয়েদের প্রথম।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ফাইনাল   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close