বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন পেছানোর পায়তারা দেশের মানুষ বরদাস্ত করবে না: আলতাফ হোসেন চৌধুরী
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম

পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক বিমানবাহিনীর প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘‘সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। নির্বাচন পেছানোর চেষ্টা দেশের মানুষ বরদাস্ত করবে না।’’

‎রবিবার (২ নভেম্বর) বিকালে দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বিএনপির ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘‘আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপতি ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, এবং একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার।’’

‎বিএনপি নেতা জহিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী এম. এ হক, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সোবাহানসহ ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   আলতাফ হোসেন চৌধুরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close