বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘৭৫ বছর পূর্তি স্মারক বক্তৃতা’ দিয়ে এই উদযাপন শুরু হয়। 

ঢাবির সাবেক উপাচার্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

অনুষ্ঠানে ‘ক্রিটিক অ্যান্ড কনস্ট্রাকশন ইন দ্য ডিকলোনাইজেশন অব নলেজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সোশিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ফরিদ আলাভাস।

তিনি তাঁর বক্তৃতায় বিশ্বজুড়ে জ্ঞানচর্চার ক্ষেত্রে ঔপনিবেশিক ধারার মূল্যায়ন করেন এবং এ ক্ষেত্রে প্রাচ্য ধারার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পারভীন হাসান বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের ভাবনাকে স্বাগত জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশে জ্ঞানচর্চার ক্ষেত্রে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   ইসলাম   ইতিহাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close