বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাংশায় জাতীয় সমবায় দিবস উদযাপন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ২:৫৮ পিএম

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি ফার্ম ইনচার্জ ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর এবং জনস্বাস্থ্য প্রকৌশলী নাসির উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। বক্তারা সমবায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানান।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পাংশা   জাতীয়   সমবায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close