বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: ইসি আনোয়ার
‎পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম
ইসি আনোয়ার

ইসি আনোয়ার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর।

আজ শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক ট্রেনিং সেন্টার সভাকক্ষে সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বপ্রাপ্ত আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। তার অর্থ এই নয় যে, যেনতেনভাবে আমি সেন্টার বন্ধ করে দেবো। মনে রাখতে হবে—এই নির্বাচনের একটি টাকা, সেটাও কিন্তু খেটে খাওয়া মানুষের টাকা। এখানে কোটি কোটি টাকা ব্যয় হবে। সেটার অপব্যবহার যেন না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।’

ইসি বলেন, ‘প্রতিটি নাগরিকের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা। নির্বাচন কমিশন সবার কাছ থেকেই সেই সহযোগিতার আশা করে।’

সাংবাদিকদের উদ্দেশে ইসি বলেন, ‘আপনারা আমাদের সহযোগিতা করবেন। মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব এগুলো যেন পটুয়াখালী জেলায় বিভ্রান্তির সৃষ্টি না করে, সেই দিক থেকে আপনাদের সহযোগিতা চাই।’

সভায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

এই কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কমিশন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ইসি আনোয়ার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close