বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় ছাত্রশক্তির ঢাবি কমিটি ঘোষণা, নেতৃত্বে তাহমিদ, আল-আমিন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ পিএম আপডেট: ৩১.১০.২০২৫ ১১:৫০ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠন করে 'জাতীয় ছাত্রশক্তি' নামকরণ করা হয়েছে। নতুন সংগঠনের কমিটিতেও এসেছে বড় পরিবর্তন।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে রয়েছেন জাহিদ আহসান ও আবু বাকের মজুমদার। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও আল আমিন সরকার। 

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত কমিটির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম ও সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন মহির আলম। মহির ইতোপূর্বে বাগছাসের ঢাবি শাখার সাহিত্য সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। 

এছাড়াও, ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ইতোপূর্বে বাগছাসের কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক হিসেবে দায়িত্বরত ছিলেন। শাখার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহ। 

আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জাতীয় ছাত্রশক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close