বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে: নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৩৩ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সরকার চাইলে আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। জুলাই সনদ ও তার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতাও হয়েছে। তবে নিজেদের রাজনৈতিক সুবিধা আদায়ের জন্যই সরকার এখন নির্বাচনের আগে গণভোটের কথা বলছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুর আরও বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই সনদের আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জাসদ ও গণঅধিকার পরিষদের রাজনৈতিক আদর্শে মিল রয়েছে উল্লেখ করে নুর বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেই জাসদের জন্ম হয়েছিল। তারা তরুণ ও প্রবীণদের একই প্ল্যাটফর্মে একত্রিত করতে পেরেছিল। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। একইভাবে আওয়ামী লীগ সরকারের আমলে গণঅধিকার পরিষদও দমন-পীড়নের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতিতে এখন শুধু কথার লড়াই বা মেধার প্রতিযোগিতা নয়, সাইবার জগতও বড় এক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। সেখানে নানা ভুল তথ্য ও বিভ্রান্তিকর ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের সম্পর্কে ভুল প্রচারণা চালানো হচ্ছে— বলা হচ্ছে আমরা নাকি সংস্কার চাই না, যা সম্পূর্ণ মিথ্যা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  নুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close