সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      
১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না : বিসিবি পরিচালক
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:০৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অন্যতম সেরা নাম সাকিব আল হাসান। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারছেন না এই তারকা ক্রিকেটার। জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়ে আছে। দেশে ফিরে খেলতে চাইলেও দর্শক-সমর্থকদের তীব্র প্রতিক্রিয়ার কারণে এখনো ফেরাটা সম্ভব হয়নি। এরই মধ্যে তার বিরুদ্ধে কয়েকটি মামলাও চলমান।

এই রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে সাকিবের ক্রীড়া জীবনের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সাকিবের ব্যক্তিত্ব বা ব্যক্তিগত বিষয় ওর নিজস্ব ব্যাপার। সেটা ভালো না খারাপ, বিচার করার জন্য সমাজ ও আদালত আছে। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের একটি ব্র্যান্ড। আগামী ১০০ বছরে আমরা আরেকজন সাকিব পাব কি না, তা বলা কঠিন। তবে সাকিব আল হাসান মানেই সাকিব আল হাসান।”


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  সাকিব আল হাসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close