শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● নোয়াখালী রুটে চালুর হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’      
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। সতীর্থদের একের পর এক উইকেট হারানোর মধ্যেও একপ্রান্ত আগলে রেখে ১৭১ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। শনিবার (৭ নভেম্বর) টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০৫ রান। হৃদয় ১১টি চার ও একটি ছক্কায় ১০০ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবীয়দের চেয়ে তখনো ১৫১ রানে পিছিয়ে স্বাগতিকরা।

দিনের শুরুতে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। হৃদয়ের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ার পর ৩৪ রানে আউট হন মুশফিকুর রহিম। এরপর লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। মেহেদী হাসান মিরাজ ১৬ এবং হাসান মাহমুদ আউট হন ৬ রানে। হৃদয়ের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে বিদায় নেন মিরাজ। ফলে একপ্রান্তে উইকেট ধরে রেখে বাংলাদেশের ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব পড়ে হৃদয়ের ওপর। বিরতিতে যাওয়ার আগে তাইজুল ইসলাম ১ রানে অপরাজিত ছিলেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তাওহীদ হৃদয়   টেস্ট ক্রিকেট   বাংলাদেশ ক্রিকেট   ওয়েস্ট ইন্ডিজ   সিলেট টেস্ট   হৃদয়ের সেঞ্চুরি   ক্রিকেট খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close