বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:০৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নতুন এই আইনে পরিবারের সদস্য ছাড়াও অন্য ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তিরা নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “বর্তমান আইনে কিডনি বা অন্য অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে কেবল পরিবারের সদস্যরাই দাতা হতে পারেন। এর ফলে অনেকে বিদেশে গিয়ে অর্থের বিনিময়ে অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহের পথে বাধ্য হন। নতুন আইনে এ অনিয়ম ঠেকাতে পরিবারের বাইরেও ঘনিষ্ঠ বা মানসিকভাবে সংযুক্ত (ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকা) ব্যক্তিদের নিঃস্বার্থভাবে অঙ্গপ্রত্যঙ্গ দানের বৈধতা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা এতদিন চিকিৎসার জন্য বিদেশে যেতেন, তারা এখন দেশে থেকেই প্রচলিত আইনের আওতায় অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পাবেন। এতে চিকিৎসা ব্যয় কমবে এবং মানুষের ভোগান্তিও হ্রাস পাবে।”

এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

এই বিষয়ে আসিফ নজরুল বলেন, “গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি থাকা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাসভবনকে জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি জাতীয় জাদুঘরের কোনো শাখা নয়, বরং একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “অধ্যাদেশ অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ‘আয়নাঘর’-গুলোতেও শাখা জাদুঘর হিসেবে জুলাই জাদুঘরের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ থাকবে।”




আরও সংবাদ   বিষয়:  অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ   উপদেষ্টা পরিষদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close