প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১:০৮ AM

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরুর তারিখ প্রকাশ হয়েছে। সে অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে ফরম পূরণ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। ফরম পূরণের আগে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
এতে আরও বলা হয়, ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস