বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত, আহত-১
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:০২ পিএম
দুর্ঘটনায় নিহত শাহিন আলম ও মো. রাসেল উদ্দিন

দুর্ঘটনায় নিহত শাহিন আলম ও মো. রাসেল উদ্দিন

মীরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলো জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) ও একই এলাকার মো. শাহিন আলম (১৮)। এছাড়াও বিএসআরএম কারখানার গাড়ির চালক মো. ইউসুফ নামে একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল যোগে তিন যুবক ফেনীতে যাচ্ছিলো। পথিমধ্যে উপজেলার বারইয়ারহাট ধুমঘাট এলাকায় মোটরসাইকেলটি (চট্ট মেট্রো-ল ১৬-৫১৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মো. রাসেল উদ্দিন মারা যায়। আহত মো. শাহিন আলম ও মো. ইউসুফকে উদ্ধার করে বারইয়ারহাটের একটি বেসরকারী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহিন আলম মারা যায়।

প্রত্যক্ষ্দর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় যাত্রীবাহী তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মো. রাসেল উদ্দিন মারা যায়। আহত অবস্থায় মো. শাহীন আলম মো. ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মো. শাহীন আলম মারা যায়। নিহত রাসেল ও শাহীনকে আজ রাতে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি আরও বলেন, নিহত মো. শাহীন আলম ছোট থাকা অবস্থায় তার মা-বাবা মারা যায়। এরপর থেকে তার চাচার পরিবারের আদরে বড় হয়। শাহীনরা দুই ভাই ছিলো। কয়েকদিন আগে পাসপোর্ট রেডি করছে বিদেশ যাবে বলে। তার আগে বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারিয়া বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সরকার আব্দুল্যাহ আল মামুন বলেন, মোটরসাইলে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   মোটরসাইকেল   নিয়ন্ত্রণ   হারিয়ে   দুই যুবক নিহত   আহত-১  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close