বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব উজ্জ্বল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পাঁচমাথা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এরপর পাঁচমাথায় এলাকায় যুবনেতা আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
যুবনেতা নয় প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদল নেতা মামুন হোসেন মামুন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।