সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:০৫ পিএম

দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএমএন) পিরোজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বিএনএ জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায়সহ জেলার নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, “গত ৪৮ বছরে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করে একীভূত করা হলে নার্সিং পেশার স্বাধীনতা, মর্যাদা ও উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।”

তাঁরা আরও বলেন, “সরকারের উচিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী, আধুনিক ও কার্যকর করা একীভূত নয়।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নার্সিং   প্রশাসন   পিরোজপুর   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close