বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:৪০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি চলাকালেও নতুন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ভঙ্গুর যুদ্ধবিরতি পুনরায় কার্যকর হওয়ার কথা থাকলেও গত দুই দিন ধরে উত্তর গাজায় অব্যাহতভাবে হামলা চলছে। বুধবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী, আজ বৃহস্পতিবারও নতুন হামলার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রাতের প্রাণঘাতী বোমাবর্ষণে বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের চিত্র দেখা যাচ্ছে। আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হামলাটি ছিল অস্ত্র মজুত স্থানের ওপর, যা তাদের সৈন্যদের জন্য হুমকি ছিল।

এই হামলা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও পুনরায় বোমাবর্ষণে কেঁপে উঠছে উপত্যকাটি।

মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা এলাকায় একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। এ পর্যন্ত অন্তত ১০৪ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আলজাজিরাকে জানিয়েছে।

ইসরায়েল দাবি করছে, তাদের হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ যোদ্ধা নিহত হয়েছে। যদিও হামলার পর বুধবারের মধ্য ভাগে আবার যুদ্ধবিরতি শুরু করার প্রতিশ্রুতি দেয় তারা, কিন্তু দখলদার বাহিনী তা ভঙ্গ করে আবারও গাজায় হামলা চালায়।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close