বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
৩১ সংস্থা প্রধানদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:৪৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন (ইসি) আগেই জানিয়েছে, ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সে হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এবার ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নাসির উদ্দিন কমিশন।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসির তথ্য অনুযায়ী, বৈঠকে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে ২২টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।

যে ৩১ সংস্থা ও মন্ত্রণালয় বৈঠকে অংশ নেবে

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, আইন ও বিচার, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও কারা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  ইসি   বৈঠক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close