বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:০৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় বুসানে দুই নেতা বৈঠকে বসেন। বৈঠকটি কয়েক ঘণ্টা ধরে চলতে পারে বলে ন ধারণা করা হচ্ছে।

এপেক সম্মেলনের ফাঁকে আয়োজিত এই বৈঠককে ঘিরে চলছে নানা বিশ্লেষণ। প্রতিরক্ষা ও ইলেকট্রনিক শিল্পে ব্যবহৃত বিরল খনিজকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিরল খনিজের সাপ্লাই চেইনে চীনের প্রায় একচ্ছত্র প্রভাব থাকলেও, এই খাতে যুক্তরাষ্ট্রেরও গভীর আগ্রহ রয়েছে।

ফেন্টানিল ইস্যুতে যুক্তরাষ্ট্র মার্চ থেকে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। ট্রাম্পের অভিযোগ, ফেন্টানিলসহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রে পাচার রোধে বেইজিং পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। তবে চীনের দাবি, তারা ওয়াশিংটনের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে। বৈঠকের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ফেন্টানিল সংক্রান্ত শুল্ক কমানোর বিষয়টি তিনি বিবেচনা করছেন।

এর পাল্টা হিসেবে চীন সয়াবিনসহ মার্কিন কৃষিপণ্যে শুল্ক আরোপ করে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন মার্কিন কৃষকরা, যারা ট্রাম্পের অন্যতম সমর্থক গোষ্ঠী। তাই, কৃষিপণ্যের ওপর শুল্ক ইস্যুটিও এই বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া দুই নেতার বৈঠকে তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং টিকটক নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের আগে ট্রাম্প আশা প্রকাশ করেন, এই বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ কোরিয়া   ট্রাম্প-জিনপিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close