বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:৪২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে প্রতিদিনই সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন জেনে নেয়া যাক।

বিএনপি

বিকেল ৩টায় সাইন্সল্যাব সিটি কলেজের সামনে থেকে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করবেন ঢাকা-১০ আসনের বিএনপির সম্ভাব্য ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম।
 
আপ বাংলাদেশ

দুপুর ২টায় পল্টনের জামান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে ঐকমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে আপ বাংলাদেশ।
 
বাণিজ্য উপদেষ্টা

সকাল ৯টায় ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপেক্স মাঠে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
 
জামায়াত

প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারক লিপি দেবে জামায়াতে ইসলামী। এতে নেতৃত্ব দিবেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। আরও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতৃবৃন্দ।
 
দুপুর ১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে গুলশান-২ এ ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পের উদ্বোধন হবে। এতে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
 
পরিবেশ উপদেষ্টা

বিকেল সাড়ে ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে ‘জইনিং হ্যান্ডস ফর ইম্প্রুভিং ওমেনস হেল্থকেয়ার ইন বাংলাদেশ’ সেমিনার হবে। এতে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 
এনসিপি

বিকেল ৩টায় বাংলাামোটরে জাতীয় যুবশক্তির কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে জাতীয় যুবশক্তি। এতে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সেমিনারে সভাপতিত্ব করবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close