বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
মর্ত্যের দেবতা সালমান: রাখি সাওয়ান্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ AM আপডেট: ২৯.১০.২০২৫ ৫:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার মুখ খুললেন রাখি সাওয়ন্ত। বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপের লাগাতার অভিযোগের জবাবে এবার মুখ খুললেন রাখি সাওয়ন্ত। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমনের পক্ষে সুর মেলালেন রাখি। প্রকাশ্যে অভিনবকে বললেন ‘মিথ্যাবাদী’।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তিনি বলেন, “মর্ত্যের দেবতা সালমান। আমার জন্য অনেক করেছেন। যখন আমার কোনো কাজ ছিল না, সেই সময় কাজ দিয়েছিলেন, ‘বিগ বস’-এ এনেছিলেন, আমার মায়ের ক্যানসারের চিকিৎসায় সাহায্য করেছিলেন।”


কয়েক মাস ধরেই সালমান ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক কুমন্তব্য করে চলেছেন অভিনব। রাখি এ বিষয়ে বলেন, “একটা লোক কয়েক দিন ধরে সালমানের বিরুদ্ধে প্রচুর বাজে কথা বলছে। যেখানেই তাকে দেখতে পাব, চটি খুলে পেটাব।” রাখির দাবি, শুটিং সেটে নাকি ‘মহিলাদের সঙ্গে অভব্য আচরণ’ করতেন অভিনব।

সে মিথ্যা কথা বলছে উল্লেখ করে রাখি বলেন, “অভিনব এখন মিডিয়ার সামনে খারাপ কথা বলছে, সালমানের পরিবার টেনে কথা বলছে। কোনো দিন যদি অভিনবের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে ১০টা ডিম ছুড়ে মারবেন তাকে।”

তিনি আরো বলেন, “সালমানের কোনো শত্রু হয়তো অভিনবকে টাকার বিনিময়ে এসব কুৎসা রটানোর ইন্ধন দিচ্ছে।”

এদিকে সালমান খানের বিরুদ্ধে অভিযোগ ছাড়াও রাখির এমন মন্তব্যে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য এবং অানিত অভিযোগের পক্ষে ও বিপক্ষে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:   সালমান   রাখি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close