বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৫৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে একই উপজেলা থেকে তিন তরুণ। তিনজনই জানালেন, তারা ভাতা পাচ্ছেন না। তাদের গেজেট নম্বর দেখে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জেলা কমিটি থেকে তিনজনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে। ফলে তাদের ভাতা বন্ধ রাখা হয়েছে।

সম্প্রতি এমন ঘটনাটি ঘটেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। এবং ওই তিন তরুণ আসেন নেত্রকোনার একই উপজেলা থেকে।

তবে মক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসংগতির পরিপ্রেক্ষিতে সব মিলিয়ে এমন আরো অনেকের গেজেট বাতিল হতে যাচ্ছে। এরই মধ্যে ১২৭ জনের একটি তালিকাও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সেগুলো নিয়ে সরকার চিন্তিত উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “আগের তালিকাগুলো (গেজেট) যাচাই-বাছাই হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং পত্র-পত্রিকাতেও এসেছে যে আগের তালিকাভুক্তদের কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে ছিলেন না।”

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

এদিকে এবারই প্রথম জুলাই যোদ্ধার গেজেট বাতিল করার মতো পদক্ষেপ নিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ)- এই তিন শ্রেণিতে এখন পর্যন্ত মোট আহত বা জুলাই যোদ্ধা ১৩ হাজার ৮০০ জন।

তবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন ১০৪ জন, একাধিকবার নাম এসেছে ২৩ জনের সুপারিশকৃত ১২৭ জনের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ১০৪ জনই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। প্রকৃত আহত নন, অভ্যুত্থানে অংশগ্রহণের কোনো তথ্য দেখাতে না পারা, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত না হওয়া- এসব কারণে  ১০৪ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে। 

১২৭ জনের মধ্যে সর্বোচ্চ ৩৯ জনের নাম বাতিলের সুপারিশ রয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে। এই বিভাগে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন- এমন সংখ্যা ৩৫। চারজনের নাম তালিকায় একাধিকবার এসেছে। সবচেয়ে কম জুলাই যোদ্ধাদের গেজেট বাতিলের সুপারিশ এসেছে বরিশাল ও রংপুর বিভাগ থেকে। বরিশালের দুজনের নাম একাধিকবার এসেছে তালিকায়। রংপুর বিভাগে গেজেট বাতিলের সুপারিশ করা দুজন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না বা আন্দোলনে আহত হননি। 

সিলেট থেকে ২৭ জন, ময়মনসিংহ থেকে ২১ জন, ঢাকা থেকে ১৪ জন, রাজশাহী থেকে ১৩ জন, খুলনা থেকে ৯ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়। এর মধ্যে সিংহ ভাগই ‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধার তালিকায় রয়েছেন। ‘ক’ ও ‘খ’ শ্রেণি থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে এমন সংখ্যা খুব কম।  

তবে, বর্তমানে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই চলছে বলে জানায় মক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একাধিক সূত্র।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই   গেজেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close