বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসিকে জামায়াতের ১৮ দফা প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:১২ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৮ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে কমিশনকে ১৮টি বাস্তবসম্মত সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দ্রুত আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন করা।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে—নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, ভোটকেন্দ্রে পর্যাপ্ত সামরিক বাহিনী মোতায়েন করতে হবে, প্রতিটি বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তা (ডিসি, এসপি, ইউএনও ও ওসি) নিয়োগ লটারির মাধ্যমে দেওয়ার প্রস্তাব দিয়েছে জামায়াত। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগের দাবি জানানো হয়েছে।

দলটি ভোটারদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রবাসী ভোটারদের ভোটদান সহজ করা, নির্বাচনী পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close