বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
নবীন বরণ অনুষ্ঠানে ড. এম এ কাইয়ুম
‘শিক্ষা একমাত্র জাতির উন্নয়নের মূলমন্ত্র’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৮ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৮:৪২ PM

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, শিক্ষাই একমাত্র জাতির উন্নয়নের মূলমন্ত্র। শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা যদি একটি পরিবারকে ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে ভালো মানের শিক্ষা প্রয়োজন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) ছোলমাইদ স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ড. এম এ কাইয়ুম বলেন, মনে রাখতে হবে, শিক্ষা এমন একটি জিনিস যেটা আপনি অর্জন করতে পারলে সেটির মধ্যে অন্য কারও অংশিদারিত্ব থাকে না। আগামী দিনে যার সুফল আপনি ভোগ করতে পারবেন। আপনার অন্য কোনো ভাইবোন বা কেউ নিবে না। সুতরাং শিক্ষাই একমাত্র জাতির উন্নয়নের মূলমন্ত্র। নিজের জীবনে প্রতিষ্ঠালাভের অত্যন্ত সহজ ও নির্ভরযোগ্য উপায়।









শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই পর্যন্ত আপানার পরিবার আপনাকে পাঠিয়েছে, এখন আপনি হেলায় ফেলায় যদি সময় নষ্ট করেন। বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেন তাহলে নিজের জীবনকে নিয়ে অনেক পস্তাতে হবে। আর যদি কষ্ট করে লেখাপড়া করেন, আপনার জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, একটি ভয়ংকর স্বৈরাচার তাবেদার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে দীর্ঘ সতের বছর। আপনাদের আমাদের কারও কোনও ভোটের অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। নানাভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছে। যা আগামীর বাংলাদেশে থাকবে না-বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের এই নেতা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন সমাজে ক্রাইসিস সৃষ্টি হবে, তখনই তোমরা এগিয়ে আসবে। আমরাও তোমাদের সহযোগিতা করবো। সমাজে কোনো অন্যায় মেনে নিবো না। স্বৈরাচার পালিয়েছে, এখন এই বাংলাদেশ গড়ার কাজ আমাদের। এসময় তিনি বলেন, এই বৈষম্যবিরোধী বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। অত্যাচার, জুলুম, নির্যাতন থাকবে না, আইনের শাসন থাকবে। আগামীদিনে এই বিষয়গুলো আমরা অব্যাহত রাখবো।

ছোলমাইদ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগরের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামসুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।










নবীনবরণ অনুষ্ঠানে ড. এম এ কাইয়ুম বলেন, আমরা একটি সমাজ যদি পরিবর্তন করতে চাই, একটি পরিবারকে যদি আমরা ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে ভালো মানের শিক্ষা প্রয়োজন। কারণ এই শিক্ষাই তাকে পথ দেখাবে। পরিবার ও সমাজের হাল ধরা শিখাবে। তাই আমাদের উচিত তাদের সঠিকভাবে নেতৃত্ব এবং গাইড লাইন প্রদান করা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ/ ওএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close