বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবেঃ আমীর খসরু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ AM

বিএনপির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল। কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট এর প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশগ্রহন করে। 


সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।  


বিএনপির পক্ষ স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এ বৈঠকে অংশ নেন।


বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে বিভিন্ন দল থেকে যে আস্থার সংকটের কথা বলা হচ্ছে  তা আরো খারাপের দিকে যেতে পারে। এজন্যআগামী নির্বাচন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদলে দেশ পরিচালনা করতে হবে। 


তিনি আরও বলেন, বলেন, মূলত আমরা কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়াটা তার মূলত কমনওয়েলথ সদস্যরা তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এখানে এই প্রক্রিয়াটা কি হবে এবং কত নিরপেক্ষভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেই প্রেক্ষাপটে অনেক আলোচনা হয়েছে। কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবে বল জানিয়েছে।

আমির খসরু বলেন, আমরা তত্ত্বাবধয়ক সরকারের কথা বলি নাই। তত্ত্বাবধায়ক সরকারের আদলের কথা বলা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার কি জন্য হয়েছিল এটা তো বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল বিশ্বাসে আস্থার সংকট ছিল বলে। আজকে অনেকগুলো দল, শুধু বিএনপি তো না, সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থা সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপি একা বলেনি। বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে তত্ত্বাবধয়ক সরকারের আদলে সরকার। তত্ত্বাবধয়ক সরকারে বলা আছে কিভাবে নির্বাচনটা সম্পন্ন করবে। অর্থাৎ প্রতিদিনের কাজগুলো তারা কিভাবে করবে। এখানে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতার প্রশ্নগুলো উঠে আসছে।


স্বদেশ প্রতিদিন/রাফি   


আরও সংবাদ   বিষয়:  তত্ত্বাবধায়কসরকার   বিএনপি   আমীর খসরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close