সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান—এটি বৈষম্য
জাহেদ উর রহমান
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:০৮ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ৮:১৭ PM

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার জামায়াতের প্রতিশ্রুতি উদ্ভট এবং বৈষম্যমূলক। তিনি মনে করেন, এই ধরনের ঘোষণা মূলত বিএনপিকে বিপদে ফেলতেই দেওয়া হয়েছে।

আজ সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘জামায়াত আমির মোটেও বোকা মানুষ নয়।

এই দলটাও এত বোকা নয় যে তারা এই ধরনের (নারীদের জন্য কর্মঘণ্টা ৫ ঘণ্টা) একটা হাস্যকর দাবি সামনে আনবে, প্রতিশ্রুতি সামনে আনবে। আমার কাছে মনে হয়, এটা আসলে তারা বিএনপিকে বিপদে ফেলার জন্য করছে।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন-পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন।

ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। ৮ ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কি না—সে বিষয়ে ভাবছে জামায়াত। জামায়াত যদি ক্ষমতায় যায় এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে কৌশলে নারীদের চাকরিতেই নেওয়া হবে না বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

এই প্রতিশ্রুতির সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা একটা ডিসক্রিমিনেশন।

পুরুষের জন্য আট ঘণ্টা আর নারীর জন্য পাঁচ ঘণ্টা। একই রকম কাজ করে পুরুষ আর নারী সমান বেতন পাবে। তাহলে সব পুরুষরাও বলবে, আমি পাঁচ ঘণ্টায় আট ঘণ্টার কাজ করে ফেলব। সত্যিকার অর্থেই তারা পাঁচ ঘণ্টায় ৮ ঘণ্টার দায়িত্ব পালন করতে চাইবে। এ রকম পুরুষ পাওয়া যাবে।’

জামায়াতের এসব প্রতিশ্রুতি বিএনপিকে চাপে ফেলবে মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, ‘মাঠে জামায়াত ইসলামী অদ্ভুত এবং উদ্ভট অনেকগুলো দাবি বা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে নামবে। মাঠে প্রতিশ্রুতি দেবেন, এসব প্রতিশ্রুতি ইশতেহারেও আনবে। যেগুলো কোনোভাবেই বাংলাদেশে কার্যকর করা যাবে না। কার্যকর করা না গেলেও জামায়াত এসব প্রতিশ্রুতিতে বিএনপি চাপে পড়বে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, জামায়াতের দিক থেকে এই ধরনের আরো প্রচুর আকাশকুসুম প্রতিশ্রুতি আসবে। বিএনপিকে যুক্তি দিয়ে জনগণের সামনে এগুলো বোঝাতে হবে। নাগরিকদেরও সচেতন হতে হবে যাতে কোনো একটা দল মিথ্যা প্রতিশ্রুতি দিতে না পারে।’

জাহেদ উর রহমান বলেন, ‘শুধু জামায়াত, বিএনপি, এনসিপি না, যারা যারা নির্বাচন করবে কেউ যাতে উদ্ভট কোনো প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চাইতে না পারে। যে যা-ই বলবেন কমপ্লিট হতে হবে, সেটা কিভাবে তারা করবেন, সেই ডিটেইল প্ল্যানিং দিতে হবে জনগণকে।’


লেখক: রাজনৈতিক বিশ্লেষক


আরও সংবাদ   বিষয়:  কর্মঘণ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close