সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যশোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:০৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে ট্রাকের ধাক্কায় গৌতম রায় নামে এক পথচারী নিহত হয়েছেন। 

আজ সোমবার (২৭ অক্টোবর) যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌতম রায় মণিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম বলেন, গৌতম ভোরের দিকে পদ্মবিলা স্টেশনে যাওয়ার জন্য যশোর-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি গুরুতর অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেয়। এরপর নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ এমএস



আরও সংবাদ   বিষয়:  যশোর   ট্রাক   পথচারী   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close