বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিলিস্তিনে সেনা পাঠাতে চায় মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমরা গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কুয়ালালামপুর বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

গতকাল রবিবার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এই মন্তব্য করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যা নিশ্চিত করেছে গাজায় ইসরাইলি সরকারের মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
 
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আনোয়ার ও গুতেরেস আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তার মধ্যে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা ও মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক সংলাপকে উৎসাহিত করা।

এদিকে যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও, ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনো লুকিয়ে রাখা আছে প্রায় ৬৬ হাজার টন বিস্ফোরণহীন গোলাবারুদ। শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার আওতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

তবে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও, প্রতিদিনই এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ।

সূত্রঃ আনাদোলু


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন   মালয়েশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close