সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      
ইসরায়েলের টার্গেট এবার লেবানন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ AM আপডেট: ২৭.১০.২০২৫ ৯:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

সম্প্রতি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

তবে, ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর দুই সদস্যকে লক্ষ্যবস্তু করেছে, যদিও এ সংক্রান্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

লেবানন কর্তৃপক্ষ জানায়, টাইর প্রদেশের নাকৌরা এলাকায় এক গাড়িতে চালানো ‘ইসরায়েলি শত্রুর হামলায়’ একজন নিহত হয়েছেন। আরেকটি হামলা হয় পূর্বাঞ্চলীয় বালবেক অঞ্চলের নবি শিত এলাকায়, যেখানে আরেকজনের মৃত্যু ঘটে।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বালবেক এলাকার আল-হাফির শহরে আরো এক হামলায় এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন এবং আরেকজন সিরীয় আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের এই হামলায় বেশ নিন্দা প্রকাশ করছে নেটিজেনরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  লেবানন   বিশ্ব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close