বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রোনালদোর ঐতিহাসিক ৯৫০তম গোলে আল নাসরের ছয় ম্যাচে টানা জয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:০০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিস্টিয়ানো রোনালদো যেন থামার নামই জানেন না! গোলের পর গোল করে তিনি ছুঁয়েছেন ক্যারিয়ারের অবিশ্বাস্য এক মাইলফলক—৯৫০ গোলের অর্জন।

শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে আল নাসর। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে জোয়াও ফেলিক্স এবং শেষ মুহূর্তে রোনালদোর গোলেই সহজ জয় নিশ্চিত করে দলটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আল নাসর। পুরো ম্যাচে ৬৪ শতাংশ সময় বলের দখলে রাখে তারা, নেয় ১২টি শট—যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আল হাজমের মাত্র ৩টি শটের মধ্যে দুটি ছিল অন টার্গেট।

২৫ মিনিটে ফেলিক্স আল নাসরকে এগিয়ে দেন। চলতি মৌসুমে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর এটি ছিল লিগে তার পঞ্চম ম্যাচে নবম গোল। এরপর দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্টের পর ৮৮ মিনিটে রোনালদো গোল করে জয় নিশ্চিত করেন। এটি তার লিগের ষষ্ঠ এবং ক্যারিয়ারের ৯৫০তম গোল।

এই জয়ের মাধ্যমে টানা ছয় ম্যাচে ছয়টি জয় তুলে নিয়ে ১৮ পয়েন্টে তালিকার শীর্ষে উঠেছে আল নাসর। সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল তাউন, আর ১৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

রোনালদোর ক্যারিয়ারের ৯৫০ গোল এসেছে পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে:

স্পোর্টিং সিপি: ৫ গোল
ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫ গোল
রিয়াল মাদ্রিদ: ৪৫০ গোল
জুভেন্টাস: ১০১ গোল
আল নাসর: ১০৬ গোল
পর্তুগাল জাতীয় দল: ১৪৩ গোল

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রোনালদো   ঐতিহাসিক   ৯৫০তম গোল   আল নাসর   ছয় ম্যাচে   জয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close